• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী আস্তানা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হবে— RAB মহাপরিচালক !!! ।

🇧🇩 মোঃ সাইফুদ্দিন জিয়া, রেড বাংলা নিউজ 🇧🇩
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

 

 

 সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব-৭-এর গোয়েন্দা প্রধান মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে, দীর্ঘ ছয় মাস ধরে ওই এলাকার সন্ত্রাসীদের তথ্য সংগ্রহ করায় তিনি আগে থেকেই সন্ত্রাসীদের টার্গেটে ছিলেন। সোমবার অভিযানে যাওয়ার পরপরই মাইকে ঘোষণা দিয়ে ৪-৫ শ দুষ্কৃতকারী র‍্যাবের ওপর হামলা চালায়। মোতালেবসহ চার সদস্যকে অপহরণ করে পাহাড়ে নিয়ে নিষ্ঠুর নির্যাতন চালানো হয়, যার ফলে মোতালেব প্রাণ হারান।

​

এই নৃশংস হত্যাকাণ্ডের পর র‍্যাব মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান চট্টগ্রামে এসে ঘোষণা করেছেন যে, জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী আস্তানা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হবে। সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে শীঘ্রই সেখানে যৌথ অভিযান শুরু হবে।

এদিকে, নিহত মোতালেবকে কুমিল্লার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। তাঁর পরিবার ও অবুঝ সন্তানরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসি দাবি করেছে।

 ​ RED BANGLA NEWS……… 

 

 


More News Of This Category