আইনজীবীর বাসা থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, এজিপিসহ গ্রেপ্তার।
কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় ছিনতাই ও চুরি বিরোধী নিয়মিত চেকপোস্ট চলাকালে এক যুবকের কাছ থেকে চাকু ও ৫ রাউন্ড গুলি উদ্ধারের পর তার দেয়া তথ্যে একটি বাসা থেকে বিদেশি পিস্তলসহ দুইটি ম্যাগাজিন ও আরও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
এ সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয় কুমিল্লা জজকোর্টের সহকারী জেনারেল প্রসিকিউটর অ্যাডভোকেট কেআইএম মাসুদুল হক মাসুমকে।