• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ঝালকাঠিতে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

Reporter Name
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

মোঃ সাইফুদ্দিন জিয়া, রেড বাংলা নিউজ :
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঝালকাঠিতে শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা শহরের পৌরসভা খেয়াঘাট সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয় এর পরে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন । বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন । বক্তারা  বলেন, শহিদ বুদ্ধিজীবীসহ সকল শহিদ এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। আজ নীরব শ্রদ্ধায় সারা জাতি শহিদদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁদের মহান আত্মত্যাগ কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে। বাংলাদেশের ইতিহাসে এটি এক গভীর শোক, বেদনা ও আত্মত্যাগের দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা স্বাধীনতার ঠিক আগমুহূর্তে পরিকল্পিতভাবে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক, লেখক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলীসহ অসংখ্য বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করে। জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের এ হত্যা দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের মাধ্যমেই স্বাধীন বাংলাদেশের পথ সুগম হয়েছে। তাঁদের আদর্শ ধারণ করেই দেশ গঠনে এগিয়ে যেতে হবে।


More News Of This Category