ঢাকা শহরের বুকে এবার মিললো এক বিস্ময়কর ‘গ্যাসের ভাণ্ডার’—তবে তা মাটির নিচে নয়, ছিল শহরের আকাশের কাছাকাছি!
যখন সারা দেশে এলপিজি গ্যাস নিয়ে চরম সংকট চলছে,
একটি সিলিন্ডারের আশায় মানুষ ঘুরছে দোকান থেকে দোকানে।
বোতলপ্রতি দাম বেড়ে গেছে হাজার টাকারও বেশি,
অথচ টাকা থাকলেও অনেক জায়গায় মিলছে না গ্যাস—
ঠিক সেই সময়ই সামনে এলো চাঞ্চল্যকর সত্য।
ঢাকার মোহাম্মদপুরের একটি পরিত্যক্ত ভবনের ছাদে
গোপনে মজুত করে রাখা হয়েছিল প্রায় ২ হাজার এলপিজি সিলিন্ডার।
গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী।আর তাতেই উন্মোচিত হয় কৃত্রিম সংকট তৈরির ভয়ংকর চিত্র।
এখন প্রশ্ন একটাই—
এই বিপুল পরিমাণ গ্যাস কারা লুকিয়ে রেখেছিল?
কাদের স্বার্থে তৈরি করা হয়েছিল এই সংকট?
সত্যের মুখোমুখি দাঁড়িয়ে দেশ,
জবাব চাইছে সাধারণ জনগণ।