• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগ

Reporter Name
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক রেড বাংলা নিউজ : ঝালকাঠির সদর উপজেলায় গাভরামচন্দ্রপুর এলকাকায় গাছ কেটে নিয়ে পারিবারিক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য তানিয়া আক্তার মিম নামের এক তরুনী।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বড় একসার পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, একই এলাকার কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ওই জমির পুরোনো গাছ কেটে ফেলে নতুন ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। ভুক্তভোগীর দাবি, তারা এ বিষয়ে একাধিকবার স্থানীয়ভাবে আপত্তি জানালেও অভিযুক্তরা তা উপেক্ষা করে দখল কার্যক্রম চালিয়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গত ১০ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে প্রশাসনের সিদ্ধান্তে উক্ত জমির ওপর ১৪৪ ধারা জারির প্রস্তুতি নেয়া হয়েছে।  ভুক্তভোগী আরও অভিযোগ করেন, জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে তাদের পরিবার ও নিকট আত্মীয়দের বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ দেওয়া হচ্ছে। এতে তারা নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং উভয় পক্ষকে আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি মীমাংসার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


More News Of This Category