বরিশাল বিশ্ববিদ্যালয়ের সেলিনা বেগমের জামিন না মঞ্জুর !!!
🇧🇩 মোঃ সাইফুদ্দিন জিয়া, রেড বাংলা নিউজ 🇧🇩
Update :
শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
Share
সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সেলিনা বেগমের জামিন না মঞ্জুর,করাগারে প্রেরণ !!!!
আবারও আলোচনায় এসেছেন বহুল বিতর্কিত ও সমালোচিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সেলিনা বেগম ।
আজ সাইবার মামলায় আদালত সেলিনার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের আদেশ প্রদান করেন। সেলিনার বিরুদ্ধে একাধিক বিয়ে, সরকারি কর্মকর্তাদের সঙ্গে অস্বাভাবিক সম্পর্ক, ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতনের মতো অভিযোগে আগেও সমালোচনায় ছিলেন।
সম্প্রতি লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল কর্মকর্তাকে অফিসকক্ষে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।