• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

রাজাপুরে কুয়াকাটা হুজুরের মাহফিলে মুসল্লিদের ঢল, দিনের পথে চলার আহবান

Reporter Name
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

  মো: সাইফুদ্দিন জিয়া, রেড বাংলা নিউজ :
     রাজাপুর উপজেলার নূরনগর তুলাতলায় সৈয়দ ফজলুল করীম (রহ.) মাদ্রাসা কমপে¬ক্স ও আলমতাজ কারীমিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে।  মাদ্রাসা ময়দানে আয়োজিত এ মাহফিল শুক্রবার শুরু হয় এবং শনিবার (১৩ ডিসেম্বর) মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুয়াকাটার হুজুরখ্যাত হাফীজুর রহমান সিদ্দীক। তাঁর বয়ানকে ঘিরে মাহফিল এলাকাজুড়ে ব্যাপক আগ্রহ দেখা দেয় এবং উপস্থিত চোখে পরার মত ছিল। দ্বীনি দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি সমসাময়িক সামাজিক অবক্ষয়, নৈতিকতা ও আত্মশুদ্ধির বিষয়ে আলোকপাত করেন। দ্বিতীয় দিন বাদ এশায় প্রধান বক্তা হিসেবে বয়ান করেন মাওলানা শহিদুল ইসলাম সিদ্দিকী। প্রথম দিন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নায়েবে মুহতামিম জামিয়া ইব্রাহিমীয়া দারুল বাড়ী কওমী মাদরাসা হাফেজ মাওলানা ক্বারী ইব্রাহিম আল হাদী। এছাড়া বয়ান করেন মুফতী ইমরান হুসাইন মুজাহিদী, ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খাঁন, মাওলানা মুফতী নূরুল্লাহ আশরাফী, হাফেজ মুহাম্মদ আব্দুর রহীম, মাওলানা মাহফুজুর রহমান জিহাদীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম। মাহফিলে আমন্ত্রিত আলেমদের মধ্যে আরও ছিলেন মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, মাওলানা মো. ফজলে আলী খান, মাওলানা জাহিদুল ইসলাম, ক্বারী তাওহিদুল ইসলাম তালুকদার, পরিচালক হাতে নাজায় মাহমুহিলপুর, মাওলানা বায়জিদ হক ফরাজী, মাওলানা মো. নূরুল হক, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা শিহাব বিন আনছারী, মাওলানা নেছার উদ্দিন, শিক্ষক সমন্বয়ক মাওলানা আল-আমিন রুম্মান গাজী প্রমুখ মাহফিলের সভাপতিত্ব করেন আলহাজ্ব মুফতী আছাদুজ্জামান।


More News Of This Category