ছবির মেয়েটার নাম মনীষা চক্রবর্তী। তুমুল মেধাবী ছাত্রী ছিলেন। মেডিকেলে পড়ালেখা করেছেন। ৩৪ বিসিএসে হয়েছিলেন ডাক্তার! রাজনীতি করেন। মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে বেড়ান। ঘরের খেয়ে বনের মোষ তাড়ালে নিশ্চয় সরকারি চাকুরিটা অন্তত করা যায় না?
ফলে ডাক্তারি ছেড়েছেন। সরকারি চাকুরি ছেড়েছেন।
ডাক্তারি ছাড়লেও মানুষের সেবা করা ছাড়েন নি। ফলে রাতবিরেতে মানুষের ডাকে ছুটে যান। হয়ে উঠেছেন বরিশাল শহরে দরিদ্র মানুষের ভরসার নাম। সবাই ভালবেসে নাম দিয়েছে ‘ডাক্তার আপা।’
এই ডাক্তার আপাই ২০১৮ সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মই মার্কা নিয়ে দাঁড়িয়েছিলেন। সকাল বিকাল ছুটেছেন মানুষের কাছে। তার পেছনে হাঁটতো শতশত দরিদ্র মানুষ। এরা চাইতো ডাক্তার আপা জিতুক! মনীষার পেছনে মানুষ দেখে সে সময় বড় বড় প্রার্থীদের ঘুম হারাম হয়ে গিয়েছিল। কিন্তু ফল ছিল অনুমিত। মনীষা জিতেন নাই। উল্টো তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল।
এর মধ্যে মনীষা আরও জনপ্রিয় হয়েছেন। রিকশা চালকদের অধিকার আদায়ে আন্দোলন করে খ্যাতির চূড়ায় উঠেছেন। এবারের সংসদ নির্বাচনেও প্রার্থী হয়েছেন তিনি।
আজ বরিশাল সদরের প্রার্থীদের নিয়ে ডিবিসি চ্যানেলের একট অনুষ্ঠান ছিল। মনীষার প্রতিদ্বন্ধী মুফতি ফয়জুল করীম ওই টিভি চ্যানেলকে শর্ত দিয়েছেন, মনীষা মঞ্চে থাকলে সে ওই মঞ্চে উঠবেনা। কোনো নারীর সাথে সে এক মঞ্চে বসবেনা। আহারে নারী……….
ওই চ্যানেলের বাপের ক্ষমতা আছে—- এই শর্ত ভঙ্গ করার? ফলে অনুষ্ঠান শুরু হওয়ার ১৫ মিনিটের মাথায় মনীষাকে মঞ্চ ছাড়তে হয়েছে।
এই ফয়জুল করীমের পিতা ছিলেন চরমোনাইয়ের পীর নামে পরিচিত সৈয়দ ফজলুল করিম। ৭১ সালে পাক বাহিনী হামলা চালালে শত শত নারী চরমোনাইয়ের দরবারে আশ্রয় নিয়েছিল। ইতিহাস বলে, ফজুলল করীম সেসব নারীদেরেক গণিমতের মাল বলে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিলেন। বলেছিলেন, এসব নারীদের ওপর পাক বাহিনীর হক আছে।
গত বছর সিলেটে পাথর চুরির গল্প মনে নেই ? যে কয়জন মানুষ ওই পাথর চুরির পক্ষে সিলেটে গিয়ে চোরদের হয়ে মানববন্ধন করেছেন, ফয়জুল করীম তাদের একজন। পত্রিকার রিপোর্টসহ আমি সেসময় তার ভিডিও শেয়ার করেছিলাম।
কিন্তু ১২ তারিখে কি হবে জানেন? ডাক্তার মনীষা জিতবে না। মানুষ ভোট দিক বা না দিক- জিতবে ওই ফয়জুল করীমরা। অথচ জেতার কথা মনীষার। যে জিতলে গোটা সদরের মানুষের জীবনটাই হয়তো পালটে দিতে পারতো, সে থেকে যাবে ক্ষমতার শত আলোকবর্ষ দূরে!
আর আমরা আশা করি যে দেশটার ভাগ্য যেনো পাল্টে যায়! মানুষ নিজে তার ভাগ্য না পাল্টালে সেটা কি টুপ করে উপর থেকে পড়বে?
শোনেন মানুষ- আর যাই করেন, মনীষাকে ফয়জুল করীমের কাছে পরাজয় হতে দিয়েন না। আয়নার সামনে মুখ দেখাবেন কেমনে? বরিশাল সদর আসনের নির্বাচন নিয়ে ডিবিসি চ্যানেলের অনুষ্ঠানের বিষয় প্রগতিশীল সমাজের কিছু মানুষের চোখে পরতে-ই তাদের মধ্য থেকে অনেকেরই আগামী জাতীয় সংসদ নির্বাচনে চিন্তা চেতনার মূল কিছু বিষয় এবারে তুলে ধরেছেন —- রেড বাংলা নিউজ !!!