অ্যাডভোকেট হায়দার হোসাইন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বেল্লাল হোসেন (৪০) আদালতে আত্মসমর্পণ করেছেন।
🇧🇩Md.Sifuddin Zeya, Editor,Red Bangla News🇧🇩
Update :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
Share
ঝালকাঠি জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হায়দার হোসাইন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বেল্লাল হোসেন (৪০) আদালতে আত্মসমর্পণ করেছেন।
সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে আত্মসমর্পণ করা বেল্লাল হোসেন এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির একজন। তাঁর আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আক্কাস সিকদার।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালের ১১ এপ্রিল এশার নামাজ শেষে ঝালকাঠি শহরের গোরস্থান মসজিদ থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন অ্যাডভোকেট হায়দার হোসাইন। তিনি ঝালকাঠি জেলা জজ আদালতের পিপি ছিলেন। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে মো. তারেক ইবনে হায়দার ঝালকাঠি থানায় হত্যা মামলা করেন।
২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি ঝালকাঠির অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হালিম এ মামলার রায় দেন। রায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মুরাদ হোসেন, আবু শাহাদাত মো. তানভীর ওরফে মেহেদি, আমিনুল ওরফে আমির হোসেন, মো. বিল্লাল হোসেন ও সমীর হোসেন ভূঁইয়া।