• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
  • Bangla Version
Headline
আগামী ৭ই নভেম্বর ২০২৬ ইং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট হায়দার হোসাইন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বেল্লাল হোসেন (৪০) আদালতে আত্মসমর্পণ করেছেন। ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে।

ঝালকাঠিতে উন্নয়ন ভাবনা, জাতীয় নির্বাচন ও গণভোটে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা শীর্ষক  কর্মশালা অনুষ্ঠিত। 

Reporter Name
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

  1. ঝালকাঠিতে উন্নয়ন ভাবনা, জাতীয় নির্বাচন ও গণভোটে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা শীর্ষক  কর্মশালা অনুষ্ঠিত। 
  রেড বাংলা নিউজঃ–

ঝালকাঠিতে উন্নয়ন ভাবনা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওসার হোসেন, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন, প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন তালুকদার, সাধারণ সম্পাদক আক্কাস সিকদারসহ অনেকে। জেলা প্রশাসক বলেন, জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট কার্যক্রমকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। উন্নয়ন কার্যক্রমের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি যেকোনো অনিয়ম বা অসংগতি দায়িত্বশীলভাবে উপস্থাপন করাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব। কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি ও সুধীজন উপস্থিত থেকে মুক্ত আলোচনা করেন। এ সময় নির্বাচনকালীন গণমাধ্যম আচরণবিধি, তথ্য যাচাইয়ের গুরুত্ব, উন্নয়ন, সংবাদ পরিবেশনের কৌশল এবং  জেলার নানা সমস্যাসহ বিভিন্ন  বিষয়ে আলোচনা করা হয়।

রেড বাংলা নিউজ —-
মোঃ সাইফুদ্দিন জিয়া
 নিজস্ব প্রতিবেদক —-
 তাং– ২১-১২-২০২৫ ইং ।


More News Of This Category