• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
  • Bangla Version
Headline
ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক । আগামী ৭ই নভেম্বর ২০২৬ ইং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট হায়দার হোসাইন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বেল্লাল হোসেন (৪০) আদালতে আত্মসমর্পণ করেছেন। ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ ।

ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক ।

🇧🇩 Md. Jasim Uddin Khan, Upazila correspondent, Red Bangla News 🇧🇩
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

 

 

 

  ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। ৩ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে শহরের বান্দাঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

 

 

  আটক ব্যক্তিরা হলেন, ঝালকাঠি শহরের এসপি অফিসসংলগ্ন এলাকার বাসিন্দা মালেক খানের ছেলে তানভীর খান (২৪) এবং গোরস্থান রোডের আবুল কালাম হাওলাদারের ছেলে মো. হুমায়ুন কবির (২৮)। তানভীর খান বাসন্ডা কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।

 

 

     পুলিশ সূত্রে জানা যায়, ঝালকাঠি শহরের লঞ্চঘাটের বেড়িবাঁধ এলাকা থেকে ৩০ পিস ইয়াবা নিয়ে ওই দুই যুবক একটি রিকশায় করে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বান্দাঘাট এলাকায় অবস্থান নেন পুলিশের এসআই পারভেজ, এসআই রিয়াজ ও এএসআই বাপ্পি।

 

 

  পরে ওই দুই যুবককে বহনকারী রিকশাটি বান্দাঘাট এলাকায় পৌঁছালে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটক দুজনকে থানায় নিয়ে যায় পুলিশ।

 

 

 

  🇧🇩 রেড বাংলা নিউজ 🇧🇩

 

 


More News Of This Category