🇧🇩 Md. Jasim Uddin Khan, Upazila correspondent, Red Bangla News 🇧🇩
Update :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
Share
ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। ৩ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে শহরের বান্দাঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ঝালকাঠি শহরের এসপি অফিসসংলগ্ন এলাকার বাসিন্দা মালেক খানের ছেলে তানভীর খান (২৪) এবং গোরস্থান রোডের আবুল কালাম হাওলাদারের ছেলে মো. হুমায়ুন কবির (২৮)। তানভীর খান বাসন্ডা কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, ঝালকাঠি শহরের লঞ্চঘাটের বেড়িবাঁধ এলাকা থেকে ৩০ পিস ইয়াবা নিয়ে ওই দুই যুবক একটি রিকশায় করে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বান্দাঘাট এলাকায় অবস্থান নেন পুলিশের এসআই পারভেজ, এসআই রিয়াজ ও এএসআই বাপ্পি।
পরে ওই দুই যুবককে বহনকারী রিকশাটি বান্দাঘাট এলাকায় পৌঁছালে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটক দুজনকে থানায় নিয়ে যায় পুলিশ।